আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্লগার জুলভার্নকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ২২:০৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২২:১৮

ব্লগার জুলভার্ন (হুমায়ূন কবির) জুলভার্ন নামে এক ব্লগারকে রাজধানীর সদরঘাটের লঞ্চ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। জুলভার্নের আসল নাম হুমায়ূন কবির। গত শনিবার (২৭ অক্টোবর) বিকালে তিনি সদরঘাট থেকে একটি লঞ্চে করে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার স্ত্রী মৌসুমী কবির রাজধানীর শেরে বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৯৮২) করেছেন।

শেরে বাংলানগর থানার এসআই সুধাংশু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখছি।

হুমায়ূন কবীরের স্ত্রী মৌসুমী কবির বলেন, ‘শনিবার বিকাল সাড়ে তিনটার পর থেকে তার মোবাইল বন্ধ হয়ে আছে। আমরা পরে খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি লঞ্চের কেবিন থেকে তাকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি নিয়ে গেছে। কিন্তু তাকে কে বা কারা কোথায় নিয়েছে এর কিছুই আমরা জানি না।’

জুলভার্ন ওরফে হুমায়ুন কবীর তার স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রিন রোড এলাকায় বাস করেন। সামহোয়্যারইন ব্লগসহ বিভিন্ন ব্লগে তিনি জুলভার্ন নামে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন।

/এনএল/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঙালির খাবারে মসলার ব্যবহার কীভাবে বদলেছে
বাঙালির খাবারে মসলার ব্যবহার কীভাবে বদলেছে
রাবি শিক্ষার্থীকে মারধরের পর স্টেশন ভাঙচুর: রেলওয়ে পুলিশের ৪ সদস্য বরখাস্ত
রাবি শিক্ষার্থীকে মারধরের পর স্টেশন ভাঙচুর: রেলওয়ে পুলিশের ৪ সদস্য বরখাস্ত
প্রকৃতির নীরব ক্যানভাসে সাতছড়ি
প্রকৃতির নীরব ক্যানভাসে সাতছড়ি
এআইয়ের যে ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধেই জড়িয়ে পড়ছিল মার্কিন বাহিনী
এআইয়ের যে ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধেই জড়িয়ে পড়ছিল মার্কিন বাহিনী
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের